আল মামুন | ০৩:১১ পিএম, ২০২০-১২-৩০
আগামী ১৬ জানুয়ারী ২০২১ খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রণ বিক্রম ত্রিপুরা,সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, মনির খান, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক দিদারুল আলম দিদার, পার্থ ত্রিপুরা জুয়েল, প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক চন্দন কুমার দে’সহ সংগঠনের সিনিয়র নেতারা অংশ নেয়।
এ সময় নৌকার মেয়র প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বলেন, পৌর নির্বাচনে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। তার বিপরীতে কেউ নির্বাচন করলে সাংগঠনিক ভাবে কেন্দ্রকে জানানো হবে। কেন্দ্রই সাংগঠনিক নিয়মে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
এ সময় তিনি মেয়র নির্বাচিত হলে, পৌরসভায় বিভিন্ন কাজের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে ঠিকাদার কাজ বন্টনসহ পৌরসভাকে জন কল্যাণমূখী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও পৌর করের ক্ষেত্রেও নিয়ম অনুসরণ করে পৌরবাসীকে সেবা দেওয়ার কথা জানান। কেউ দলের উর্ধ্বে নয় মন্তব্য করে বিদ্রোহ করে কেউ দলের বিরুদ্ধে গেলে তার দায়ভার তাকেই নিতে হবে বলে মন্তব্য করেন।
পৌর মেয়র নির্বাচিত হলে নির্মলেন্দু চৌধুরী খাগড়াছড়িতে শান্তি-সম্প্রীতির বন্ধন অটুট রেখে সমবন্টনে সকল ক্ষেত্রে কার্যক্রম পরিচালনার কথা ব্যক্ত করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited