নিজস্ব প্রতিবেদক | ১০:৩৬ এএম, ২০২১-০১-২৫
রাঙামাটির কাপ্তাইয়ে পারিবারিক কলহের জেরে এবং বন্ধুদের মজার ছলে আত্মহত্যা শিখাতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের। নিহতেরা হল- মো. শোয়েব আহমেদ (২৮) ও মো. নাইমুর রহমান নয়ন (২২)। সোমবার (২৫ জানুয়ারি) মধ্যরাত ও ভোরে কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাপারিশ্রমিকের শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। নিহত নাইমুর রহমান ফরহাদ হোসেন ছেলে। নিহতেরা কাপ্তাই ইউনিয়নের প্রজেক্ট এলাকার বাসিন্দা।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, 'রাতে প্রজেক্ট এলাকায় পারিবারিক কলহের জেরে শোয়েব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে নাইকুম রহমান নামের এক যুবকও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।'
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েবের মৃত্যুর পর বন্ধুদের সঙ্গে কিভাবে আত্মহত্যা করে সেই গল্প করছিল নাইমুর রহমান নয়ন। এক পর্যায়ে বন্ধুদের আত্মহত্যা কিভাবে করে তা দেখাতে গিয়েই চূড়ান্ত ফাঁস পড়ে যায় নয়নের। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited