মহালছড়ি প্রতিনিধি | ০১:০৫ পিএম, ২০২১-০১-৩০
খাগড়াছড়ি জেলার মহালছড়ি সিঙ্গিনালাই মুবাছড়ি এলাকাবাসীর উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব দায়িত্ব প্রাপ্ত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টার সময় মহালছড়ির সিঙ্গিনালা শাপলা সংঘ ক্লাব প্রাঙ্গনে জেলা পরিষদ সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে ও শাপলা সংঘ ক্লাবের সভাপতি আনুমং মারমার সঞ্চালনায় সংবধির্ত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা ও মেমং মারমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং মং মারমা, মুবাছড়ি হেডম্যান খ্যচিং চৌধুরী, মনাটেক গ্রামের সেচ্ছাসেবী সংগঠন লুহডিক এর সভাপতি রত্ন উজ্জল চাকমা, স্থানীয় আওয়ামীলীগ নেতা উগ্যজাই মারমা, মুক্তিযোদ্ধা এ কে এম হমায়ুন কবির প্রমূখ।
এই সময় সদস্যদেরকে মুবাছড়ি এলাকাবাসী, শাপলা সংঘ ক্লাব ও মিলিনিয়াম স্পোর্টিং ক্লাবের পক্ষ হতে সংবর্ধনা ও সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সংবর্ধিত অতিথিদের মুবাছড়ি এলাকাবাসীর পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বক্তারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য আওয়ামী সরকারের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও আওয়ামী সরকারের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited