আল মামুন | ১০:২৪ পিএম, ২০২১-০২-১৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বিএনসিসির স্বেচ্ছা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।
বৃহস্পতিবার সকালে শহরের শাপলা চত্বরে স্বেচ্ছা সেবা কার্যক্রমের অংশ হিসেবে মেজর মো. শরীফুজ্জামান (১১ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট) নেতৃত্বে করোনা প্রতিরোধে মুক্ত মঞ্চের সামনে মাস্ক ও লিপলেট বিতরণ ও র্যালি করে। পরে পৌরসভার ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলী রেজিমেন্ট চট্টগ্রামের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে বিশেষ অতিথি ছিলেন, ২০৩ পদাতিক খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল লে: কর্ণেল কামরুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর এম সালাউদ্দিন,খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০ জন, ফটিকছড়ি ডিগ্রী কলেজ এর ১৩ জন, নাজিরহাট বিশ্ববিদ্যালয়ের ১২ জন, নানুপুর লায়লা কবির কলেজ এর ১০ জন ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন বিএনসিসির ক্যাডেট অংশ নেয়।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited