আল মামুন | ০৮:১৫ পিএম, ২০২১-০৩-০৭
ঐতিহাসিক ৭ই মার্চ ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আয়োজনে মাটিরাঙ্গা জোনের ব্যবস্থাপনায় 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে হাতিয়াপাড়া পর্যন্ত ৫ কিলোমিটার পাহাড়ী সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। শুরুতেই বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মাটিরাঙ্গার বিভিন্ন শ্রেনি-পেশার ৫শ জন প্রতিযোগীর অংশগ্রহনে অনুষ্ঠিত 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এসময় সড়কের দু'পাশে হাজার হাজার মানুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিদের করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতায় সেরা দশ জনের হাতে পুরস্কার তুলে দেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান,মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: খোরশেদুল আলম, মাটিরাঙ্গা থানার ওসি মুহাম্মদ আলী, পৌরসভার মেয়র মো. শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা ও গ্যনমান্যরা এতে অংশ নেয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, যে কোন প্রতিযোগিতা মানুষের মনকে প্রফুল্ল ও উজ্জীবিত রাখে। 'বঙ্গবন্ধুর সোনার বাংলা' গড়তে সকল সম্প্রদায়ের মাঝে সেতু বন্ধন সৃষ্টি করতে হবে। 'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' প্রতিযোগিতার মাধ্যমে সে সেতুবন্ধন সুদুঢ় হবে মন্তব্য করেন।
'বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন' দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করেছে উল্লেখ করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ম্যারাথন দৌড়ের মাধ্যমে পার্বত্যাঞ্চালে পাহাড়ি-বাঙ্গালির মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টিতে বিশেষ ভুমিকা রাখবে।
পরে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় মাটিরাঙ্গার ১২০জন হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited