বান্দরবান প্রতিনিধি | ০৯:২৩ পিএম, ২০২১-০৪-১৩
করোনা আক্রান্ত রোগীদের সুবিধার্থে অবশেষে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে পাবত্য জেলা বান্দরবানে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্লান্ট রুম নির্মাণ এবং হাসপাতালে অক্সিজেন সেবার উদ্বোধন করেন। পরে মন্ত্রী প্লান্ট রুম হাসপাতাল এলাকা ঘুরে দেখেন।
এই সেবা চালু হওয়ায় এখন থেকে পাহাড়ের দূর-দূরান্তের মানুষ সদর হাসপাতালের করোনা ইউনিটে হাই ফ্লো নাজাল ক্যানুলা যুক্ত অক্সিজেনের মাধ্যমে সহজেই সেবা নিতে পারবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৩কোটি ২৫লাখ টাকা ব্যয়ে উদ্বোধন হওয়ায় এই প্রকল্পে প্লান্ট রুম নির্মাণ, গ্যাস সিস্টেম, ভ্যাকুয়াম পাইপ লাইন সিস্টেম এবং তরল অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের পার্বত্যমন্ত্রী বলেছেন- করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রী দেশের প্রত্যেক জেলায় নিয়মিত দেখ ভাল করছেন। এই ধারাবাহিকতায় পাহাড়ের মানুষের উন্নত চিকিৎসার কথা বিবেচনা করে বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সংযোজন করা হয়েছে। এতে করে পাহাড়ের মানুষের জন্য অক্সিজেনের অভাব কিছুটা হলেও পূরণ হবে।
পার্বত্য এলাকায় চিকিৎসা সেবার উন্নয়ন নিয়ে মন্ত্রী আরো বলেন- সারাদেশের ন্যায় পার্বত্য এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণেই আজকের অক্সিজেন সেবা চালু করা সম্ভব হয়েছে। আগামীতে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় চিকিৎসা সেবায় আরো উন্নত সংযোজন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited