বান্দরবান প্রতিনিধি | ০৫:১০ পিএম, ২০২১-০৪-১৭
বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মো.জিহাদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পৌর শহরের ৬নং ওয়ার্ড স্টেডিয়াম এলাকার নিজ বাসা হতে থাকে গ্রেফতার করে বান্দরবান সদর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায় , গ্রেফতারকৃত যুবক মো. জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানো অব্যাহত রেখেছে।
তার আইডি থেকে সে ব্যাংক খোলা, হাজার হাজার শ্রমিক দিয়ে কলকার খানা খোলা, মসজিদের বেলায় ২০জন বাদে মসজিদে তালা এটার নামই লক-ডাউনসহ আরো লিখেছে মাফিয়ারা দেশটাকে ছিড়ে খাচ্ছে প্রতিনিয়ত।
পুলিশ আরো জানায় , মো. জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে খাবার দাও, নইলে মানচিত্র ছিড়ে খাবসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার চালিয়ে যাচ্ছে আর এতে রাষ্ট্রের ভাবমুর্তি ও সুনাম ক্ষুণ হওয়ায় পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে পারে তাই তাকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মো. জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/৩১(২) ধারার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited