খাগড়াছড়ি প্রতিনিধি | ১২:২৭ এএম, ২০২১-০৪-২১
খাগড়াছড়িতে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজা মিয়া’কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলাশহরের মুসলিমপাড়া এলাকায় আসামী’র নিজ বাসভবনে অভিযান চালিয়ে পলাতক আসামী রাজা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, আমরা সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজা মিয়ার বাড়ী ঘিরে ফেলি। তল্লাশি চালাতে চালাতে চালাতে এক পর্যায়ে তার বাসার গোসলখানার ভিতর থেকে আসামী রাজা মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হই।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালে নোটারী পাবলিকের হলফনামার মাধ্যমে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার বাসিন্দা সাজিব পালিত রাজা মিয়া’র ইটভাটায় লভ্যাংশের ভিত্তিতে বিনিয়োগ ব্যবসায় রাজা মিয়াকে ১৫ লক্ষ টাকা নগদে বিনিয়োগ করেন। পরে রাজা মিয়া মৌখিকভাবে ব্যবসার জন্য আরও ১০লক্ষ টাকা সাজিব পালিতের কাছ থেকে চেয়ে নেন।
২০১৮ সালে রাজার মিয়ার কাছে সাজিব পালিত ব্যবসায় লভ্যাংশ’সহ মূলধন দাবি করলে রাজা মিয়া সাজিব পালিতের নামে ইসলামী ব্যাংকের একটি পঁচিশ লক্ষ টাকার চেক প্রদান করেন।
সাজিব পালিত চেকটি বেশ কয়েকবার ইসলামী ব্যাংকে জমা দিয়ে টাকা না পাওয়ায় ব্যবসায়ী রাজা মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালের ৬ জুন পচিশ লক্ষ টাকার চেক প্রতারণার মামলা করেন, খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে।
দীর্ঘ তিন বছর মামলা চলার পরে গত ৩ মার্চ ২০২১ইংরেজি রাজা মিয়াকে এক বছর সশ্রম কারাদন্ড’সহ ২৫লক্ষ টাকার অর্থ দন্ডে দন্ডিত করে রায় ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের জেলা যুগ্ম জজ মাহমুদুল ইসলাম।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited