খাগড়াছড়ি প্রতিনিধি | ০৪:৫৬ পিএম, ২০২১-০৫-০৫
মহামারি করোনায় সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও করোনা প্রতিরাধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বর এলাকায় টমটম চালক,পথচারী,দোকানীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম এর নেতৃত্বে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে এতে অংশ নেয়, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম,সহ-সভাপতি দীপায়ন রোয়াজা,প্রচার সম্পাদক মো: আলী আক্কাছ,খাগড়াছড়ি সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আহবায়ক রুবেল ত্রিপুরা,খাগড়াছড়ি পৌর স্বোচ্ছসেবকলীগের আহবায়ক মো: তারেক আজিজ প্রমূখ।
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবকলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম জানান, কেন্দ্রীয় নির্দেশনায় করোনা মহামারি প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কর্মসূচী পালন করা হয়েছে। সে সাথে সাধারন মানুষ সচেতন হলেই করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে বলে স্বেচ্ছাসেবকলীগ নেতারা মন্তব্য করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে চাঁদার দাবি পূরণ না হওয়ায় একটি ব্যক্তি মালিকানাধীন পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গা...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited