ঝুলন দত্ত | ১১:৫৩ এএম, ২০২১-০৫-১৬
কাপ্তাই সড়কের রেশম বাগান পুলিশ চেক পোস্ট হতে উত্তরে দেড় কিলোমিটার পাকা সড়ক হয়ে বারঘোনিয়া তনচংগ্যা পাড়া। সেই তনচংগ্যা পাড়ার বারঘোনিয়া ছড়া পার হয়ে ৫ মিনিট হেঁটে দেখা মিলবে বিশাল আমের বাগান, সাথে আছে লিচুরও বাগান।
প্রায় ৩ একর পাহাড়ী জমিতে আম এবং লিচুর চাষ করে লাভের মুখ দেখছেন কাপ্তাইয়ের মিশন এলাকার বাসিন্দা মংচিং মারমা, যিনি একজন দক্ষ স্যুটার হিসাবে এলাকায় সু- পরিচিত, আবার তিনি কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাবেরও একজন সদস্য ।
শনিবার( ১৫ মে) এই প্রতিবেদক যান তার বাগানে, গিয়ে দেখেন সারি সারি আম গাছে ঝুলছে কাচা পাকা আম এবং লিচু গাছে লিচু টসটস করছে। কথা হয় মংচিং মারমার সাথে, তিনি জানান এই বছর তাঁর বাগানে প্রায় ২ হাজার গাছে ফজলি, হাড়িভাঙা, আম্রপালি, রাংগুই, মল্লিকা সহ বিভিন্ন জাতের আমের ভালো ফলন হয়েছে এবং সব আম ফরমালিন মুক্ত। আগামী জুন মাস হতে আম কাটা শুরু হবে এবং আম বিক্রি হতে তিনি লক্ষাধিক টাকার আয় করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।
তিনি আরোও জানান, তাঁর বাগানে আমের পাশাপাশি চায়না- ৩ এবং দেশী লিচুর চাষ করেছেন। লিচু বিক্রি করেও তিনি লাভ করবেন বলে জানান। সফল চাষী মংচিং মারমা জানান, বিগত ২০ বছর ধরে তিনি এই বাগান করছেন। বাগান করা তাঁর নেশা এবং পেশা। তবে সরকারি সহায়তা পেলে তিনি আরোও বেশী এগিয়ে যেতে পারবেন বলে আশা প্রকাশ করছেন।
কাপ্তাই কৃষি বিভাগের উপ - সহকারী কৃষি কর্মকর্তা হারুনুর রশীদ জানান, তাঁর ব্লক রেশম বাগান তনচংগ্যা পাড়া এলাকায় অনেকে কৃষি বিভাগ হতে পরামর্শ গ্রহন করে আম , লিচু সহ নানা জাতের ফলের চাষ করে লাভবান হয়েছেন, সেইক্ষেত্রে কৃষক মংচিং মারমা সহযোগিতা চাইলে কৃষি বিভাগ সবসময় তাঁর পাশে থাকবেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited