আল মামুন | ০৬:৫৪ পিএম, ২০২১-০৫-২৬
লংগদু’র দুরছড়ি বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ ২১ টি পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও লংগদু সেনা জোনের তত্বাবধানে পরিবারগুলোকে মানবিক ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৬ মে ২০২১) সকালে এ ত্রান সহায়তা প্রদান করে।
গত ২৪ মে ২০২১ তারিখে ভয়াবহ অগ্নিকান্ডে বাজারে আগুণ লেগে ১২টি দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়। এতে তারা মানবিক বিপর্যয়ের মূখে পড়ে। এ অবস্থায় তাদের সাহার্য্যে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী।
লংগদু সেনা জোনের দুরছড়ি সাবজোনের অন্তর্গত দুরছড়ি বাজারে আগুন ছড়িয়ে পড়লে সাথে সাথেই দুরছড়ি আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অগ্নিনির্বাপক সরঞ্জামাদিসহ উদ্ধার তৎপরতায় কাজে নামে। এক পর্যায়ে সেনা সদস্য ও স্থানীয় জন সাধারণের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে।
সেনাসদস্যদের তাৎক্ষনিক পেশাগত দক্ষতার পরিচয়ের ফলে হতাহত এবং দুর্ঘটনার ক্ষতির পরিমাণ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয় বলে স্থানীয়রা জানান। এরই ধারাবাহিকতায় দুরছড়ি বাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২১ টি পরিবারের মাঝে লংগদু জোনের তত্বাবধানে মানবিক ত্রাণ সহায়তা নিয়ে ছুটে যান সেনাবাহিনী।
পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি ভবিষ্যতেও খাগড়াছড়ি সেনা রিজিয়নসহ রিজিয়নের অধীনস্ত জোন সমূহ সাধারন মানুষের যে কোনো প্রয়োজনে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শুধু তাই নয় পার্বত্যাঞ্চলের শান্তি-শৃঙ্খলার পাশাপাশি নিরাপত্তা,স্বাস্থ্য সেবা,চিকিৎসা,শিক্ষা,অসহায়দের পাশে দাঁড়ানো থেকে শুরু করে প্রতিটি বিষয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এই ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited