আল মামুন | ০৪:৪৮ পিএম, ২০২১-০৬-১২
মাটিরাঙ্গায় সেনা অভিযানে সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন জাতের ৮ লাখ ৬১ হাজার পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। মাটিরাঙ্গা সেনা জোন এসব ভারতীয় ঔষধ সামগ্রী আটক করলেও পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
শুক্রবার রাতে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মাটিনাঙ্গার ১০নং ইসলামপূর মেম্বার টিলা এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধার করা হয়।
জানা গেছে, অবৈধপথে ভারতীয় মালামাল সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান এর নেতৃত্বে মাটিনাঙ্গার ১০নং ইসলাম পূর মেম্বার টিলা এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশী চালিয়ে ১০নং ইসলাম পূর মেম্বার টিলা এলাকায় জঙ্গল থেকে ঝোঁপঝাড়ে ঢাকা পরিত্যক্ত অবস্থায় ৭ বস্তা ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
অভিযানকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফুয়াদ ফয়সান রাফসান ও মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোজাম্মেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত মালামাল মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অবৈধ পথে ভারতীয় মালামাল দেশে প্রবেশ করতে দেয়া হবেনা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে। উদ্ধারকৃত ভারতীয় ঔষধ আনুমানিক বাজারমুল্য ১০ লাখ টাকা হবে বলেও জানান মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোহসীন হাসান।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited