নিজস্ব প্রতিবেদক | ১১:১৪ পিএম, ২০২১-০৭-০২
করোনার ভয়াবহ পরিস্থিতিতে চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে নানিয়ারচরে অব্যাহত ভ্রাম্যমান আদালত পরিচালনা এবং শতভাগ মাস্ক নিশ্চিত করতে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদর, ইসলামপুর ও বগাছড়ি এলাকায় জনসমাগম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সতর্কতামূলক প্রচারাভিযান চালিয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।
অভিযান পরিচালনাকালে মাস্ক ছাড়া চলাচল করায় ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৮জন কে ১০০০টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার জুম্মায় কঠোর লকডাউনে মসজিদে মসজিদে শতভাগ মাস্ক নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাঝে মাস্ক বিতরণ করেন শিউলি রহমান।মাইকিং প্রচারণা, জনসাধারণকে মাস্ক বিতরণ, পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ পরিদর্শন ও এসব পরিবারকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান নির্বাহী অফিসার।
উপজেলা সূত্রে জানা যায়, মুসলিম অধ্যুষিত এলাকার প্রতিটা মসজিদে জনপ্রতিনিধিদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় মোহাম্মদ আলী সোহেলসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited