নুরুল কবির | ০৮:১৮ পিএম, ২০২১-০৭-০৯
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ছাত্রলীগের যে ঐতিহ্য রয়েছে তার সদ্ব্যবহার করে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা ও করোনা থেকে সুরক্ষা পেতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে নিষ্ঠা ও আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মহামারী করোনাসহ যেকোনো দুর্যোগে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখছে। এ ধারাবাহিকতা বজায় রাখা সকলের দায়িত্ব ও কর্তব্য।
শুক্রবার সকালে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে করোনা প্রতিরোধক মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বুধ উদ্বোধনকালে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন। বান্দরবান শহরে মন্ত্রীর বাসভবন চত্বরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
ছাত্রলীগ জেলা সভাপতি মো. কাউছার সোহাগের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান শহর শাখার সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশীষ বড়ুয়া, সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিষ বড়ুয়া জানান, পাবত্যমন্ত্রী বীর বাহাদুরের সহযোগিতায় ছাত্রলীগের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৭টি মাস্ক-সেনিটাইজার বুথ জেলা শহরে বিতরণ করা হবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। এসব বুখে হ্যান্ড সেনিটাইজার, মাস্ক থাকবে। এছাড়া ব্যবহৃত মাস্ক ফেলার জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে এসব বুথে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited