আল মামুন | ০৫:১৯ পিএম, ২০২১-০৭-১৯
করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে হাসপাতাল ভিত্তিক সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে খাগড়াছড়িতে। সোমবার (১৯ জুলাই ২০২১) সকাল ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে নিজ কার্যালয়ে এই সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। তিনি খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাসের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
বক্তব্যে সিভিল সার্জন বলেন, খাগড়াছড়িতে করোনা প্রতিরোধে সর্বাত্মক ভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। পাশাপাশি আক্রান্তদের পরিবারের সদস্যের মত করে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলছেন কর্তব্যরত চিকিৎসকরা।
করোনার প্রতিরোধে শুরু থেকেই খাগড়াছড়ি জেলা পরিষদসহ স্থানীয় ভাবে করোনা সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সকল চাহিদা মেটাতে সহায়তা ও হাসপাতালে সুরক্ষা সামগ্রী প্রদান করায় খাগড়াছড়ি সিভিল সার্জন ধন্যবাদ জানান জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের।
এতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং চৌধুরী, রেড ক্রিসেন্ট এর সেক্রেটারি মো. শানে আলম, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার,সহকারী সিভিল সার্জন ডা.মিটন চাকমা,প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া,খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তারা অংশ নেয়।
পরে প্রধান অতিথি ৩ হাজার সার্জিকেল মাস্ক, ২৫০ পিস গ্লাবস,৫০ পিস এপ্রনসহ ৮ ধরণের প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সুরক্ষা সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি সিভিল সার্জনের হাতে। এছাড়াও করোনায় আক্রান্ত রোগিদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী অপু।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited