থানচিতে প্রধান মন্ত্রী কোভিড-১৯ প্রনোদনা ঋণ বিতরন 


থানচি প্রতিনিধি    |    ০৭:৩৩ পিএম, ২০২১-০৮-২৪

থানচিতে প্রধান মন্ত্রী কোভিড-১৯ প্রনোদনা ঋণ বিতরন 

বান্দরবানে থানচিতে প্রধানমন্ত্রীর কোভিড-১৯ আর্থিক প্রণোদনা স্বল্প সুদে ঋণ প্যাকেজের আওতায়য দুই লক্ষ টাকা করে ঋণ পেলো ২ উদ্যোক্তা। মঙ্গলবার  (২৪ আগস্ট) বিকাল তিন টায়থানচি উপজেলার উদ্যোক্তাদের মাঝে উপজেলা পরিষদ মিলানায়তনে এ আর্থিক প্রণোদনা ঋণ বিতরন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস  চেয়ারম্যান চসাথোয়াই  মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা , মজ্ঞুরুর আরফিন সবুজ, উপজেলাপল্লী উন্নয়ন কর্মকর্তা ( বিআরডিবি)মো: আবু তৈয়ব, মহিলা বিষয়ক দপ্তরে অফিস সহকারী প্রধান মো: ইমরান হোসেন, প্রকল্প বাস্তবাযন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম প্রাথমিক শিক্ষা সহকারী অফিসার নিজাম উদ্দিন, সমবায় দপ্তরে অফিস সহকারী স্বপন দাশ  প্রমুুখ।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ( বিআরডিবি)  মো: আবু তৈয়ব বলেন, প্রধান মন্ত্রী কোভিড-১৯ আর্থিক প্রনোদনা  ঋণ প্যাকেজের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্পখাতকে সম্প্রসারণের লক্ষ্যে  থানচি উপজেলা বরাদ্ধ পরিমানে মতো  উদ্যোগক্তাদেরর এ আর্থিক প্রণোদনা ঋণের আওতায় আনা হয়েছে। আপাতত দুইজন উদ্যোগক্তাকে দুই লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা স্বল্প সুদে প্রনোদনা প্যাকেজ করা হয়েছে। আগামিতে আর ও ১০/১৫ জনকে দুই লক্ষ টাকা করে দেয়ার প্রস্তুতি রয়েছে।