আল মামুন | ০৩:৪৯ পিএম, ২০২১-০৮-৩১
অপরিকল্পিতভাবে বালু উত্তোলন নির্বিচারে পাহাড় কাটা বন্ধ,দখল দূষণমুক্ত নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন ও ছাত্র যুব সমাবেশ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস। মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের শাপলা চত্ত্বরে এই কর্মসূচী পালিত হয়।
এতে চেঙ্গী,সাঙ্গু ও কর্ণফুলী নদীসহ সকল নদী দখল দূষণমুক্ত ও নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবী জানান বক্তারা। পাহাড়ে অপরিকল্পিত ভাবে পাহাড় কাটা,নদী-ছড়া থেকে বালু উত্তোলন,দখলের কারণে সবুজ পাহাড়ের প্রাণি প্রকৃতি ধ্বংসসহ পরিবেশ বিপর্যয় হচ্ছে বলে দাবী সংগঠনের নেতারা।
এছাড়াও পার্বত্য চট্টগ্রামে সিন্ডিকেট চক্রের থাবায় পাহাড়,নদী,ছড়া ধ্বংস হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। গ্রীন ভয়েস এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি চারু বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় সংগঠনটির পার্বত্য চট্টগ্রাম সমন্বয়ক সাচিনু মরামার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক আলমগীর কবির।
এছাড়াও সংগঠনটির ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা পারভীন, গ্রীন ভয়েস টির্চাস ট্রেনিং কলেজ এর সভাপতি ফাউমিদা নাজনিন, সদস্য ক্যাচিংনু মারমা এতে বক্তব্য রাখেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited