নুরুল কবির | ০৯:৫২ পিএম, ২০২১-০৯-০৯
বান্দরবানের আলীকদম উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) এর ৩৩কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন কাজের উদ্ধোধন করা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ১০ কোটি ৭ লক্ষ টাকা ব্যয়ে ১৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্নয়ন কাজের উদ্ধোধন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থয়ানে পার্বত্য জেলা পরিষদ এর বাস্তবায়নে ২৩লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১৪টি গৃহের উদ্ধোধন করা হয়।
বিভিন্ন উন্নয়ন কাজের উদ্ধোধন শেষে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আলীকদম উপজেলার পান বাজার সেন্ট মেরি’স স্কুল মাঠে এক জনসভায় যোগ দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল কুদ্দুস ফরাজী, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সায়েদ ইকবাল, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোঃ মোজাম্মেল হক বাহাদুর, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোড এর প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ,নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited