নিজস্ব প্রতিবেদক | ০২:৪৩ এএম, ২০২১-১০-২০
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের কাজের লোকদের কুপিয়ে জখম করার অভিযোগে আলোচিত ব্যক্তি লিটন সিকদার ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উপজেলার থানার বিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে শাহজাহান (৫০)কে মূমুর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে কাউখালী থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত লিটন সিকদার ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্লাহ পিপিএম সত্যতা স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের হাজী আসমত আলীর সাথে থানার বিল আবাসিক এলাকার মৃত এয়াকুব আলীর পুত্র লিটন সিকদারের খাস ও মালিকানা জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। যা মামলা আকারে আদালত পর্যন্ত গড়ায়। হাজী আসমত আলী জানান, গত কিছুদিন পূর্বে আমি আমার ক্রয়কৃত জমির উপর একই এলাকার মোঃ শাহজাহানের ছেলে রাসেদুল (২০)কে দিয়ে দৈনিক হাজিরায় কাজ করিয়েছিলাম। কিন্তু গত কয়েকদিন যাবৎ আমার কাজ বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাশেদুল পার্শ্ববর্তী বোনের বাড়ীতে বেড়াতে যায়। সেখান থেকে আসার পথে সন্ধ্যা ৬টায় লিটন সিকাদার ধারালো অস্ত্র হাতে কিছু বুঝে উঠার আগেই রাশেদুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রতিবেশীরা তার বাবাকে খবর দিলে ছেলেকে বাঁচাতে ছুটে আসে দিনমুজুর শাহজাহান। এসময় লিটন সিকদার ছেলেকে আগলে রাখা শাহজানের মাথায় ধারালো দা দিয়ে কোপ দিলে অচেতন হয়ে রাস্তায় লুটে পড়ে। এসময় রক্তাক্ত বাবাকে বাঁচাতে রাশেদুল উঠে দাড়ালে লিটন সিকদারের সাথে ধ্বস্তাধ্বস্তি হয়। এতে লিটন সিকদারও আহত হয়।
পরে এলাকাবাসী দিনমুজুর শাহজাহান ও তার ছেলেকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে দায়িত্বরত ডাক্তার নাসেরুল্লাহ চৌধুরী জানান, আহতদের মধ্যে লিটন সিকদার ও রাশেদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপরজন মোঃ শাহজাহানের অবস্থা আশংকাজনক এবং তার মাথার ক্ষত গভীর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করা হয়েছে।
কাউখালী থানার পুলিশ জানায়, লিটন সিকদার ইতিমধ্যে বেশ কয়েকবার ৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: শহীদ উল্লাহ পিপিএম জানিয়েছেন আহত শাহজাহানের ছেলে রাশেদুল বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত লিটন সিকদার ও তার স্ত্রীকে আটক করেছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited