আল মামুন | ০১:৫৩ পিএম, ২০২১-১২-০৩
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২ যুগ উপলক্ষে ৩’শতাধিক দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে খাগড়াছড়ি সদর সেনা জোন। জেলা শহরের জেলা পরিষদ ও স্বনির্ভর এলাকা সংলগ্ন টিউফা আইডিয়াল স্কুল মাঠে বৃহস্পতিবার (২’রা ডিসেম্বর ২০২১) এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল থেকে শুরু হয়ে এই চিকিৎসা সেবা চলে বিকাল পর্যন্ত।
পরিচালিত মেডিক্যাল এই ক্যাম্পেইনে উপজাতীয়,বাঙ্গালীসহ সকল জনগোষ্ঠির মানুষ অংশ নেয়। বিনা মূল্যে প্রদত্ত এই চিকিৎসা সেবা কর্মসূচীতে উপস্থিত খাগড়াছড়ি সদর জোনের কর্মকর্তা ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব জানান, এ ধরনের সেবামুলক কার্যক্রম ও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় চলমান সকল কার্যক্রম সর্বদা অব্যাহত থাকবে।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ হেদায়েতুল ইসলাম পিএসসি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের দুস্থ,অসহায় সকল সম্প্রদায়ের পাশে থেকে সর্বদা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। একই সাথে পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবামুলক কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন পাশে থাকবে। এ সময় তিনি আরো বলেন, পাহাড়ে দুস্থদের পাশে দাঁড়িয়ে শান্তি সম্প্রীতি নিরাপত্তায় কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী তা অব্যাহত থাকবে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited