নুরুল কবির | ০৪:৩৯ পিএম, ২০২১-১২-১৩
বান্দরবানে দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে । রবিবার বিকালে বান্দরবান রোটারী ক্লাব এর আয়োজনে মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয় । শীতবস্ত্র বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি , অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল , রোটারি ক্লাবের ৩২৮২ এর গভনর আবু ফয়েজ খান চৌধুরী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হক বাহাদুর , রেড ক্রিসেন্ট সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ , বান্দরবান পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আজিজ, নিবাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান রোটারী ক্লাব এর সাধারন সম্পাদক তরুন কান্তি দাশ, রোটারীয়ান আনিসুর রহমান সুজন,ফারুক আহমেদ চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মানুষের সেবা ও সহায়তায় এগিয়ে আসার চেয়ে বড় আর কোনো কাজ হতে পারে না। যাঁরা মানুষের কল্যাণে, মানবতার উন্নয়ন ও সেবায় কাজ করে তাঁরা মহান মানুষ। রোটারী ক্লাব কেবল একটি সাধারণ বিনোদনের ক্লাব/সংগঠন নয়। এটি বিশ^ ব্যাপী মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। বান্দরবানেও রোটারী ক্লাব আর্ত মানবতার সেবায় নানা উদ্যোগ নিয়েছে। যা প্রশংসার দাবি রাখে। পার্বত্যমন্ত্রী রোটারীরিয়ানদের বান্দরবানের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
পরে এক হাজার অসহায দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণের করা হয় ।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited