আল মামুন | ০৭:৫৫ পিএম, ২০২২-০৩-১৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাধীন বাবুছড়ার বাঁশঢারা এলাকা থেকে অস্ত্রসহ ইউপিডিএফ সংগঠক মিলন চাকমা (৪৪) আটকের পর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে।
মঙ্গলবার ( ১৫ মার্চ ২০২২) ভোরে আটকের পর সে অসুস্থ বোধ করলে প্রথমে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মেদ জানান।
নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, একাধিক মামলার পলাতক আসামী মিলন চাকমাকে আইন শৃঙ্খলাবাহিনীর টহল দলের হাতে আটক হয়। এসময় তার বাসা থেকে তল্লাশি করে ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি,৩টি অবৈধ ওয়াকিটকি, আটটি মোবাইল,১টি ল্যাপটপ ও ১টি পোর্টেবল জেনারেটরসহ গুরুত্বপূর্ন নথি উদ্ধার করা হয়।
নিহত মিলন চাকমা দীর্ঘদিন যাবত চাঁদাবাজি,খুন ও অস্ত্র মামলার পলাতক আসামী এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে জড়িত এবং সে দীঘিনালা থানায় একাধিক মামলার আসামী বলে জানান নিরাপত্তাবাহিনী সূত্র।
মিলন চাকমাকে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বাবুছড়া বাঁশঢালা এলাকা থেকে যৌথবাহিনী আটকের পর অসুস্থ বোধ করলে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার কথা জানান বলে সূত্র নিশ্চিত করে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited