নিজস্ব প্রতিবেদক | ০৬:৩১ পিএম, ২০২২-০৬-১৯
রাঙামাটি জেলা কার্যালয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এর আয়োজনে শহীদ ওমর ফারুক ত্রিপুরার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার সম্পাদক মোঃ কবির হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিঃ সহ-সভাপতি মোঃ হাবিব আজম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনুর রশীদ, প্রচার সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মাঈনুদ্দীন, ছাত্রনেতা মোঃ শহিদুল, মোঃ রাজু, মোঃ সাব্বির, মোঃ রাজ্জাক প্রমুখ।
বক্তাগণ বলেন, ১৮ই জুন২০২১ আজকের এই দিনে গতবছর বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলাধীন তুলাছড়ি পাড়ার মসজিদের ঈমাম নওমুসলিম শহীদ ওমর ফারুক ত্রিপুরাকে সন্তু লারমার মদদপুষ্ট পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী বাহিনী কর্তৃক গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।
দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেলো, কোন আসামী এখনো গ্রেফতার হয়নি। মামলার কোন অগ্রগতি নেই। এমনকি হত্যাকান্ডের শিকার ওমর ফারুক ত্রিপুরার পরিবার পায়নি সরকারি কোনো ধরনের সহায়তাও।
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠন গুলো বাঙালী, সাধারণ পাহাড়ী সহ নও মুসলিম দের হত্যা করছে, খুন, গুম অব্যাহত রেখেছে। রোয়াংছড়ির তুলাছড়িতে নও মুসলিম হওয়া ত্রিশ টি পরিবার নিরাপত্তাহীনতায় আছে। অবিলম্বে নও মুসলিম পরিবার গুলোর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
পাহাড়ের মানুষ এই সন্ত্রাসী গোষ্ঠীদের থেকে মুক্তি চায়। পাহাড়ে শান্তি আনতে হলে অবিলম্বে সশস্ত্র সংগঠন গুলোর কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। পাহাড়ে আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলো না থাকলে অত্র অঞ্চলে শান্তির সুবাতাস বইবে।
অবিলম্বে ওমর ফারুক ত্রিপুরা সহ পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস ও ইউপিডিএফ কর্তৃক হত্যাকান্ডের শিকার হওয়া সকল খুনীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
সভা শেষে ওমর ফারুক ত্রিপুরার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited