আলমগীর মানিক | ০৪:১৩ এএম, ২০২২-০৭-০২
গভীর রাতে রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে আকস্মিক রহস্যময় আগুনে অন্তত ১০টি ব্যবসা প্রতিষ্টান সম্পূর্ন পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার সময় আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই রাঙামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক রফিকুল ইসলামের নেতৃত্বে দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় পৌনে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিন্তু তার আগেই দুইটি ফার্মেসীসহ প্রায় ১০টি দোকান সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে যায়। এতে করে অন্তত কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।
জানাগেছে, গভীর রাতে সর্বত্রই মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় রাত তিন টার সময় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় পৌনে এক ঘন্টা সময়ব্যাপী আগুন জ¦লতে থাকে।
রাত চার সময় রাঙামাটি ফায়ার সার্ভিসের জরুরী কক্ষে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, তাদের টিম ফিরে না আসা পর্যন্ত ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited