নুরুল কবির | ০৭:০৪ পিএম, ২০২২-০৭-১৫
বান্দরবানের রেইছাতে নব নির্মিত দ্বিতলা দৃষ্টিনন্দন রেইছা বাজার জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে রেইছা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এ জামে মসজিদের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় পাবত্যমন্ত্রী বলেছেন, বান্দরবান পাহাড়ী এলাকা হওয়া সত্ত্বেও এখানকার জনগণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আলাদা আন্তরিকতা রয়েছে। একারণে এখানে শুধু মাত্র রাস্তাঘাটই নয়, এখানকার ধর্মপ্রাণ মানুষের জন্য মসজিদ , মন্দির, ক্যয়ং ও গীর্জাও নির্মাণ করা হচ্ছে। এ সময় তিনি আগামীতেও বান্দরবানের মানুষের জন্য উন্নয়ণ মূলক কর্মকান্ড চালিয়ে যাবেন বলে জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিম, জেলা প্রশাসকের সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস,জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংচা হ্লাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited