আল মামুন | ১০:৪৫ পিএম, ২০২২-০৭-২১
খাগড়াছড়ির দক্ষিণ গঞ্জপাড়া এমএ হক মাদ্রাসার পুকুরের পাশে রাস্তার সংলগ্ন দীর্ঘ দিনের পানি প্রবাহের ছড়া দখল করে নির্মাণ করা হচ্ছে সালিশ কেন্দ্র। নির্মাণ কাজের প্রথম প্রক্রিয়ায় পাকা পিলার তৈরীর কাজের তৎপরতা চালাচ্ছে সংশ্লিষ্টরা। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
এরই মধ্যে ছড়া উপর সারিবদ্ধ ভাবে পাকা পিলার নির্মাণ করা হয়েছে। এমন দখল কাজে ক্ষোধ জনপ্রতিনিধি স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন মাসুমসহ এলাকার প্রভাবশালীরা যুক্ত হয়ে এ কাজ করলেও যেন দেখার কেউ নেই।
তবে যুক্তি হিসেবে গোলাবাড়ী ইউপি’র ২নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন মাসুম বলছেন,সামাজিক ভাবে বৈঠক হয়েছে স্থানীয়দের সালিশের জন্য একটি সালিশ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এ স্থানে।
তিনি আরো জানান,খাগড়াছড়ি সদর উপজেলার ভাইস চেয়ারম্যানসহ কথা হয়েছে তিনি নিজেও এই কাজের জন্য ৩০ হাজার টাকা দিয়েছেন। আমি নিজে (মেম্বার জয়নাল আবেদীন মাসুম) ১০ হাজার টাকা দিয়ে এটি করাচ্ছি। এই সালিশ কেন্দ্রে সমাজের অনেকে রয়েছে বলেও তিনি দম্বের সাথে বলেন। তবে তিনি এটি কোন ভাবেই দখল মানতে নারাজ।
এদিকে খাগড়াছড়ি ভাইস চেয়ারম্যান আকতার হোসেন বলেন, সামাজিক ভাবে বৈঠক বা বিচার-সালিশের জন্য কোন স্থান নেই তাই সমাজের সকলের সম্মতিতে সালিশ কেন্দ্র হিসেবে এটি নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান। এ সময় তিনি ভবিষ্যতে কেউ ঐ স্থান দখল করলেও তার দারভার কে নেবে এমন প্রশ্নের জবাবে বলেন, এ ধরনের ঘটনা ঘবেনা আমরা সকলে যেখানে আছি।
স্থানীয় এলাকাবাসী মাহবুবুল আলম, জাবেদ ও নুরু বলেন,ছড়া দখলের কোন বিধান নেই। এছাড়াও যেখানে বিচার-সালিশের জন্য সরকার এত অর্থ খরচ করে ইউনিয়ন পরিষদ আছে সেখানে এ ধরনের কর্মকা- কোন ভাবেই মেনে নেওয়ার মত নয়। সামাজিক ভাবে বৈঠকের মাধ্যমে যে সিধান্তের কথা বলা হয়েছে তা মোটেও সত্য নয় বলেও তারা জানান।
একই সাথে একটি সিন্ডিকেট চক্র দখল কাজের সাথে জড়িত বলে দাবী সচেতন এলাকাবাসীর। এছাড়াও সালিশ কেন্দ্র করার খুব বেশি প্রয়োজনীয়তা দেখা দিলে অর্থ দিয়ে জায়গা ক্রয় করে সেখানে করা হোক। ছড়া দখল করে বা ছড়ার উপর কেন এমন প্রশ্নও রাখেন স্থানীয়রা।
গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা জানান, ছড়া দখলের চেষ্টার বিষয়টি শুনে আমি ঘটনাস্থলে গিয়েছি। সংশ্লিষ্ট সকলকে ছড়াও কোন ধরনের কাজ বা স্থাপনা না করতে বারন করা হয়েছে। এরপরও যদি কেউ নির্মাণ কাজ করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited