স্মৃতিবিন্দু চাকমা | ০৮:৪২ পিএম, ২০২২-০৮-৩০
জুরাছড়ি উপজেলায় ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার জেলা পরিষদ বিশ্রামাগাড়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয় সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবর্তক চাকমা। মতবিনিময় সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়নন্দ চাকমা সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
প্রধান অতিথি প্রবর্তক চাকমা বলেন, বর্তমান সরকার শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া উপজেলা হচ্ছে জুরাছড়ি, ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে, এসব প্রকল্পগুলো একনেকে বাস্তবায়ন হলে দুই এক বছরের মধ্যে জুরাছড়ি উপজেলার চিত্র পরিবর্তন ঘটবে।
বিদ্যালয়ে যাহাতে শিক্ষকরা ছাত্র ছাত্রীদের মানসম্মত শিক্ষাদান দিতে পারে সে লক্ষ্যে পর্যায় ক্রমে সমস্যা গুলো নিরচনের চেষ্টা অব্যাহত থাকবে। শিক্ষক অভিভাবক এসএমসি কমিটির সভাপতি এই তিনজনের মধ্যে সমন্বয় সাধন রেখে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন জেলা শিক্ষা কর্মকর্তা রাঙ্গামাটি সহ জুরাছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, ইউআরসি মোরশেদুল আলম, সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার ধর।
মতবিনিময় সভাশেষে কুসুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited