আল মামুন | ১০:৪৭ পিএম, ২০২২-০৯-০২
খাগড়াছড়ি জেলার গুইমারায় অস্ত্রধারীদের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হয়েছে। শুক্রবার (২রা সেপ্টেম্বর ২০২২) শুক্রবার সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অংথোই মারমা উপজেলার বুদং পাড়ার (যৌথ খামার) কংহ্লাউ মারমার ছেলে ও ওই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন। ঘটনার পরপর খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকান্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করে বলেন, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানান। এ হত্যাকা-ের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান সংগঠনটি।
তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ গণতান্ত্রিক গুইমারা উপজেলা সমন্বয়ক নবীন চাকমা বলেন, আমি বিষয়টি শুনেছি। ইউপিডিএফের নিজেদের কোন্দল ও চাঁদার টাকা ভাগাভাগী নিয়ে তাকে নিজেরাই হত্যা করে ইউপিডিএফ গণতান্ত্রিক এর উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ তোলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited