আজগর আলী খান | ১২:৩২ এএম, ২০২২-০৯-২৯
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেছেন, রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
(২৮ সেপ্টেম্বর) বুধবার সকাল ৯ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পুচিংমং মারমা সঞ্চালনায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান আরো বলেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার সাহসিকতা, বলিষ্ঠ পদক্ষেপ এবং যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের ফলেই বাংলাদেশ সরকার আজ রোল মডেলে পরিণত হয়েছে। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্ম দিন পালন করেন। সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অংচাইনু মারমা, ছাত্রলীগের সভাপতি অংসিচিং মারমা বিজয়,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সুইচাপ্রু মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, মহিলা সম্পাদিকা উচসিন মারমা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি রবার্ট ত্রিপুরা, তথ্য ও গবেষণা সম্পাদক অংনুচিং মারমা সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited