নিজস্ব প্রতিবেদক | ১১:২০ পিএম, ২০২২-১০-২৪
বান্দরবানে তল্লাশি চালিয়ে ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজরের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান পৌর শহর ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, তারা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে বান্দরবানের বিভিন্ন বাগানে কাজ করত। গত ১০ দিন আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলি ইউনিয়নের একটি বাগানে দৈনিক ৪০০ টাকা মজুরিতে কাজ শুরু করে ১১ রোহিঙ্গা।
বিকেলে কাজ শেষ করে তারা একটি ট্রাকে করে কেরানীহাট এলাকায় যাওয়ার পথে তল্লাশি চালিয়ে কালাঘাটা বড়ুয়ার টেক এলাকায় আটক করে পুলিশ।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, তল্লাশি চালিয়ে পৌর এলাকার বড়ুয়ার টেক নামক এলাকা থেকে ১১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited