নিজস্ব প্রতিবেদক | ০৮:০৯ পিএম, ২০২৩-০৪-০৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনা ছড়া এলাকায় রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই জেসমিন চাকমার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি।
এসময় আগুনে ঘরের যাবতীয় মালামাল সহ বিক্রির জন্য মজুত রাখা লক্ষাধিক ঝাড়ু ফুলও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪ ঘটিকায় এই আগুনের সূত্রপাত হয়। পানির তীব্র সংকট ও আশপাশে লোকজন না থাকায় চোখের সামনেই মুহূর্তে সব শেষ হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত জেসমিন চাকমা বলেন বহু কষ্টে পাহাড় থেকে ঝাড়ু ফুল সংগ্রহ করে বিক্রির জন্য জমিয়ে রেখেছি কত স্বপ্ন ছিলো এগুলো বিক্রি করে ঘরের কাজ ধরবো আগুনে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।
আমাদের আর কিছুই বাকী রইলো না এখন আমরা খোলা আকাশের নিচে থাকতে হবে।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারটি পথে বসে গেছে, সবমিলিয়ে প্রায় আড়াই লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা না পেলে পরিবারটি আর ঘুরে দাড়াতে পারবে না। এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার আগুনের ঘটনায় দুঃখ প্রকাশ করে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited