নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৮ পিএম, ২০২৩-০৭-২৪
রাঙামাটি কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রাবাস এর দোতলা থেকে পড়ে নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমানের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। নিহত শিক্ষার্থীর বড় ভাই মাহবুবুর রহমান সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় কাপ্তাই থানায় এই হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩।
বিষয়টি নিশ্চিত করে নিহতের বড় ভাই মাহাবুবুর রহমান জানান, আমরা ভাইয়ের মৃত্যুটিকে স্বাভাবিক ভাবে আমরা মেনে নিতে পারছিনা, আমরা ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা এর সুষ্টু তদন্ত চাই। আর আমার ভাইয়ের মৃত্যুর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের গাফিলতিও আছে বলে আমরা ধারণা করছি। কারণ আমার ভাই যেই ছাত্রাবাসের দোতলায় থাকতো সেখানে জানালায় কোন গ্রীল কিংবা দরজা ছিলোনা। এবং ওইখান দিয়ে শিক্ষার্থীরা অবাধ বিচরণ করতো মাত্র এই দেড়ফিটের সানসেটের মধ্যে।
এই জায়গাতে যে কোন স্টুডেন্ট গিয়ে যদি দাঁড়িয়ে কাপড় শুকাতে দেয় কিংবা বসে কথা বলে দুষ্টুমির ছলেও কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। কিন্তু দুঃখের বিষয় এই অবাধ বিচরণ কিংবা অব্যবস্থাপনা প্রতিষ্ঠানটির কতৃপক্ষের সামনেই হয়ে থাকে। অথচ তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। তাদের কারণেও আমার ভাইয়ের এই হত্যাকান্ড হতে পারে।
এছাড়া প্রতিষ্ঠানে র্যাগিং এর বিষয়েও তিনি ধারণা করছেন যে ওখানে সিনিয়রদের দ্বারা জুনিয়ররা র্যাগিং এর স্বীকার হতে পারে। সর্বোপরি আমি এবং আমার পরিবার আমার ভাইটির হত্যার সুষ্টু তদন্ত ও বিচারের দাবী জানাচ্ছি।
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার জানান, এঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার থানায় যেহেতু মামলা দায়ের করেছে তাই পুলিশ বিষয়টি তদন্ত করবে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, এঘটনায় নিহতের বড় ভাই সোমবার(২৪ জুলাই) থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করা হবে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার সায়ন্সে এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টের ৫৫ তম ব্যাচের ৫ম সেমিস্টারের ছাত্র শেখ সাদিকুর রহমান ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউতে থাকা অবস্থায় গত ১৯ জুলাই সকাল ১০ টায় সে মৃত্যুবরণ করে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited