নিজস্ব প্রতিবেদক | ০৮:৪১ পিএম, ২০২৩-০৮-০৪
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সুজলা সুফলা এই বাংলাদেশকে ফুলে ফলে ভরে রাখতে আমাদের আরো বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে মন্তব্য করে মন্ত্রী বীর বাহাদুর বলেন, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কৃষকদের নানা ধরনের সুযোগ সুবিধা অব্যাহত রয়েছে।
আগামীতে কৃষকবান্ধব এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে পুনরায় নির্বাচিত হলে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা প্রদানসহ তাদেরকে আর্থ-সামাজিকভাবে স্বাবলম্বি করা হবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রী।
আজ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। আজ বৃষ্টিস্নাত সকালে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যা লীতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং অংশ নেন। র্যা লীটি বান্দরবান শহর প্রদক্ষিণ করে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৃক্ষমেলা চলমান থাকবে এবং আগামী ১০আগস্ট সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপ্তি ঘটবে। এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিনামুল্যে ফলজ, বনজ ও ওষধি চারা বিতরণ করেন মন্ত্রী বীর বাহাদুর।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসেন মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোরশেদ, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited