নিজস্ব প্রতিবেদক | ১১:৫০ পিএম, ২০২৩-১০-২৫
বান্দরবানের থানচি উপজেলায় সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে ফেরার সময় নৌকাডুবে ৩ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় থানচির ১ নম্বর রেমাক্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদা ম্রো পাড়া এলাকার সাঙ্গু নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এঘটনা ঘটে।
নিখোঁজ'রা হলেন- বাসলংবে খুমী (৪৫), লংরে খুমি (মহিলা) ২১ ও চয়অং ছাই খুমি (৩০)। তারা সবাই রেমাক্রি ইউনিয়নের অংলে খুমি পাড়া। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন লোক নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে।
পরে বিকালে বাড়ি ফেরার পথে বৈরী আবহাওয়া কারণে সাঙ্গু নদীর পানির আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিন নৌকাটি হঠাৎ পাথরের সাথে ধাক্কা লাগলে নৌকাটি পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ৬ জন তীরে পৌঁছাতে পারলেও বাকি ৩ জন নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে।
ফায়ার সার্ভিসের থানচি ইউনিটের কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে নৌকা ডুবির খবর পেয়েছি। তবে দুর্গম এলাকা হওয়ায় রাতে উদ্ধার অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়েছে। উদ্ধারের জন্য আগামিকাল সকালে ঘটনাস্থলে যাবেন বলেও জানান তিনি।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকা ডুবিয়ে ৩ জন নিখোঁজের সংবাদ পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ার ফলে আগামীকাল ভোরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে দ্রুত উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited