আল মামুন | ০৫:২৫ পিএম, ২০২৪-০৩-২৮
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী বৈসু,সাংগ্রাই,বিঝু (মধ্যাক্ষর বৈসাবি) ও বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (২৮ মার্চ ২০২৪) পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
পাহাড়ের ঐতিহ্যবাহী এই উৎসকে আরো প্রাণবন্ত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে আয়োজনের নানা দিক তুলে ধরা হয়। এ সময় দিক নির্দেশনা,প্রস্তুতি,উপস্থিতি,র্যালিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে সকল সম্প্রদায়ের বর্ণিল ঐতিহ্যবাহী প্রশাকে এই র্যালিতে অংশ নেবেন। "ধর্ম যার যার উৎসব সবার"এ স্লোগানকে আরো উৎজীবিত করে তুলবে বলে মন্তব্য করেন বক্তারা।
এতে, টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চকমা,খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা,খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার এস. এম নুরুন্নবী,খাগড়াছড়ি রিজিয়নের প্রতিনিধি (ডিকিউ) মেজর রেজাউল করিম,খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ,জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিকরা এতে অংশ নেন।
এতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,নিলোৎপল খীসা,খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা,ক্যজরী মারমা এতে অংশ নেন। বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বৈসাবির আনন্দঘন এ উৎসবমুখর আয়োজন চলবে ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত।
৫ এপ্রিল সকাল ৯টায় খাগড়াছড়ি টাউন হল থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে ক্ষুদ্র নৃ-গোষ্টি সাংস্কৃতিক ইনস্টিটিউটে প্রাঙ্গনে এসে শেষ হওয়ার কথা রয়েছে। বৈসাবি উপলক্ষে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,চিত্রাঙ্কণ প্রতিযোগিতা,খেলাধুলা থেকে শুরু করে নানা আয়োজন থাকবে এ উৎসবকে ঘিরে।
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকার বাসা থেকে আশিকুল ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৬ à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited