আইয়ুব চৌধুরী | ১২:৫০ এএম, ২০২৪-০৫-১৪
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজস্থলী উপজেলা পর্যায়ে সোমবার (১৩ মে ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে স্টেকহোল্ডারদের নিয়ে ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে মৎস্য অধিদপ্তর এর সাথে সম্পৃক্ত ৩০ জন সুফলভোগী অংশ নেন। এছাড়া ২ জন রিসোর্স পারসন কর্মশালায় অংশ নেন।
রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ।
এসময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় অংশীজনদের মতামতের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারন করা। সভায় গেষ্ট অপ অনার জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, রাঙামাটি জেলা মৎস্য অধিদপ্তরের এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।
এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র।
রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত ইসলাম এর সঞ্চালনায় এসময় কাপ্তাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, কাপ্তাই উপজেলা সিনিয়র আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান প্রতিনিধি নুরুল আলম মেম্বার সহ জনপ্রতিনিধি গন্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কর্মশালার শুরুতে বিষয়ের উপর একটি তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেন ফাহিম।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited