রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সেমিনার 


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৩৫ পিএম, ২০২৪-০৫-৩১

রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সেমিনার 

রাঙামাটিতে ভোক্তা অধিকার সংরক্ষণ  আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে  সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। 

এসময় সেমিনারে বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, রোবার স্কাউট সম্পাদক নুরুল আবসার প্রমূখ।

সেমিনারে বক্তারা বলেন, সরকার ভোক্তাদের অধিকার সংরক্ষণ ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম প্রতিরোধে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ প্রনয়ন করেছে। সেই আইনের সঠিক বাস্তবায়ন ও জনসচেতনা বৃদ্ধি করতে হবে। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় দেশে আইন প্রণয়নের পর ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে অনেকটাই সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

এই আইন সম্পর্কে জনসচেতনতা আরো বৃদ্ধি পেলে ভোক্তার অধিকার সংরক্ষণ সহজ হবে।  খাবারে  রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানো যাবে না। পণ্যের মোড়কে উল্লিখিত মেয়াদ ও মূল্যে কোন রকম কারচুপি করা দন্ডনীয় অপরাধ। এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।