আলমগীর মানিক | ০৪:১১ পিএম, ২০২৪-০৬-০৫
রাঙামাটিতে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প এর উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত ।
এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক সদস্য (অতিরিক্ত সচিব) আবু নুর মো. শামসুজ্জামান।
কর্মশালার সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।
এসময় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো সাইফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙামাটি নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ মুনতাসির মাহমুদ সহ কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সরকারি বেসরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বাজার থেকে খাবার ক্রয় বা সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন, পরিষ্কার, পরিচ্ছন্নতা, কাঁচা খাবার, রান্না করা খাবার থেকে আলাদা রাখা, খাবার সঠিক তাপমাত্রায় রান্না ও নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর নানা সচেতনতা মূলক বার্তা তুলে ধরেন।
বক্তারা বলেন, এখন আমাদের দরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করা। কারণ খাদ্য যদি নিরাপদ না হয় তাহলে তা খাদ্য নয়। খাদ্যকে নিরাপদ হওয়া উচিত সবার আগে। তারা বলেন, তবে এখনও খাদ্য নিয়ে আমাদের মাঝে অসচেতনতা আছে। জনসচেতনতাই পারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। এজন্য অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গুরুত্ব আরোপ করেন তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited