নিজস্ব প্রতিবেদক | ০২:২২ পিএম, ২০২৪-০৮-২৯
রাঙামাটি সেনা রিজিয়নের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালিদের মাঝে রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শওকত ওসমান (এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি) অসহায় ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিনসহ দুস্থ/অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য মানবিক সহায়তাসহ সর্বমোট ১,২৮,০০০.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যে কোন প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা।
এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited