নিজস্ব প্রতিবেদক | ১০:১৫ পিএম, ২০২৪-০৯-১৫
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে রাঙামাটিতে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ক্যাম্পাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও মিসবাহউল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা শাহজাহান মাদানী।
এতে প্রধান আলোচক ছিলেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু ইউছুফ এবং প্রধান বক্তা ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ আব্দুল আলিম।
মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ফেনী ফালাহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা ফারুক আহমদ এবং আন্তর্জাতিক ক্বারী মাওলানা জাহাঙ্গীর আলম এতে আলোচনা রাখেন।
মাইনীমূখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক পরিষদের রাঙামাটি জেলা সেক্রেটারী মুহাম্মদ ফেরদৌস আলমের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, নানিয়ারচর ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, কাউখালী সিদ্দিকই আকবর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রাজ্জাক, আল-আমিন ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম ও রাঙামাটি জেলা জামায়াতে ইসলাম প্রচার সম্পাদক এডভোকেট মুহাম্মদ হারুনুর রশিদ।
এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ রাঙামাটি জেলা শাখার জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষকদের ন্যায় মাদ্রাসা শিক্ষকরা পরিশ্রম করে থাকেন। কিন্তু মাদ্রাসা শিক্ষকরা দিনশেষে অবহেলার স্বীকার হন। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন অংশে মাদ্রাসা শিক্ষার্থীরা পিছিয়ে নেই। তারপরও মাদ্রাসা শিক্ষকরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের স্বীকার হচ্ছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে মাদ্রাসা শিক্ষকরা হিল ভাতা পান না।
এসময় বক্তারা হিল ভাতা, এনটিআরসি কর্তৃক নিয়োগকৃত পর্যাপ্ত শিক্ষক পদায়ন, পাহাড়ে প্রতিষ্ঠানের জমি নিবন্ধনে জটিলতা, এনটিআরসি কর্তৃক নারী শিক্ষিকা নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আহুত এসব জটিলতা নিরসনে এক প্রস্তাবানা পেশ করেন, মাদ্রাসা শিক্ষক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের আংশিক কমিটি ঘোষণা করেন, ড. মাওলানা শাহজাহান মাদানী।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited