নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৮ পিএম, ২০২৪-১১-১৫
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা ও সর্বশেষ শহীদ আব্দুল্লাহ'র রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার (১৫ নভেম্বর) বাদে জুম'আ রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় শিবিরের রাঙামাটি জেলা সভাপতি শাফি বলেন, আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যতদিন না পর্যন্ত এ ফ্যাসিস্টের মূল উৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মো. হাবীব আজম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সরকারি কলেজের শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম সৈনিক মো. ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলম সহ সাধারণ ছাত্র- জনতা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ মেধাবী ছাত্র আব্দুল্লাহ যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া টার্মিনাল পাড়া গ্রামের দিনমজুর আব্দুল জব্বার ও মা মাবিয়া বেগমের ছেলে। তারা তিন ভাই ও এক বোনের মধ্যে আব্দুল্লাহ ছিল সবার ছোট। তিনি ঢাকায় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। তিনি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আন্দোলনের শুরু থেকেই আবদুল্লাহ সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
এদিকে আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার বাড়ি বড়আঁচড়াসহ গোটা বেনাপোলে। আজ শুক্রবার তার নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময়ে তারা ছেলের সাথেই হাসপাতালে অবস্থান করলেও ছেলেকে বাঁচাতে পারেননি।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited