আইয়ুব চৌধুরী | ০১:০৫ এএম, ২০২৫-০৫-১৬
রাজস্থলীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প ডিএই রাঙ্গামাটি অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র।
কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে কৃষি রুপান্তরিত হয়েছে। বর্তমান কৃষি প্রযুক্তি নির্ভর কৃষি, বর্তমান কৃষি যান্ত্রিক কৃষি, বর্তমান কৃষকরা এক একজন শিক্ষিত কৃষক। নব প্রযুক্তি এবং নব উদ্ভাবিত বিভিন্ন ফল ও ফসলের জাত চাষ করে আমাদেরকে বিশ্ববাজারে স্থান করে নিতে হবে। শিক্ষিত এবং প্রশিক্ষিত তারুন্যের অংশগ্রহণে বাংলাদেশের কৃষি আরো এগিয়ে যাবে।
এই পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নের মোট ১০০ জন কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited