নিজস্ব প্রতিবেদক | ০৩:০০ এএম, ২০২৫-০৫-৩১
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান(বীর উত্তম)এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেন।
৩০মে সকাল ১০টায় রাজস্থলী উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহাফিল অনুষ্ঠান শুরু করেন, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজস্থলী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মংঞোই মারমার সঞ্চালনায়,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বাবলু,ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি ভুবন মোহন তনচংগ্যা,গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদার, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃআইয়ুব চৌধুরী,ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বেলাল,
উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মেদুশে মার্মা,তাতীদলের আহ্বায়ক ছাদেক সহ উপজেলা-ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন-এ বৈয়রি আবাহাওয়ার মধ্যেও বিগত ১৬বছর পরে দলের শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখে ভালো লাগছে। এবং রাজস্থলী উপজেলা বিএনপির বিভাজন নিরশনে উপজেলা বিএনপিকে কাজ করার আহ্বান জানান।এবং দলের বিভিন্ন পর্যায়ে কমিটিতে আছে কিন্তু পতিত সরকারের সাথে মিলেমিশে ছিল এমন ব্যক্তিদের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করতে বলেন বক্তারা।
মাষ্টার খলিলুর রহমান শেখ বলেনঃ ১৯৮১ সালের এ দিনে দেশি-বিদেশি চক্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শহীদ করা হয়।বিগত ১৭/২০বছরে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হন এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকতে বলেন।বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি ও অন্যন্যা বক্তারা।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, উন্নতি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited