নিজস্ব প্রতিবেদক | ১২:১৪ পিএম, ২০২৫-০৬-১৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে ঈদুল আযহার পরবর্তী ঈদ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভ্রাতৃত্ব, ঐক্য ও ইসলামী মূল্যবোধের চর্চার এই আয়োজনে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও জুলাই আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক মোঃ আবু সাদেক কায়েম। তিনি তাঁর বক্তব্যে ছাত্রশিবিরের ঐতিহ্য, দায়িত্বশীলতার গুরুত্ব এবং আদর্শিক সংগ্রামের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আমির অধ্যাপক আব্দুল আলিম। তিনি বলেন, “নবপ্রজন্মকে সৎ, আদর্শবান ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্র আন্দোলনের কোনো বিকল্প নেই।”
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা সভাপতি শহিদুল ইসলাম শাফি। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট হারুন ওর রশিদ এবং জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করেন ছাত্রশিবির রাঙ্গামাটি শহর শাখার সেক্রেটারি জালাল উদ্দীন।
উক্ত সমাবেশে বক্তারা ছাত্রসমাজকে ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited