নিজস্ব প্রতিবেদক | ০২:১৮ এএম, ২০২৫-০৭-১৭
রাঙ্গামাটির পার্বত্য জেলার লংগদু উপজেলায় জুলাই শহীদ দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও স্মৃতিচারণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দীন মাহমুদের সঞ্চালনায়
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ,লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন সহ জুলাই গনঅভ্যুত্থানে আহত যোদ্ধা এবং নিহত পরিবারের লোকজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই মাসে শহীদ হওয়া বীরদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয় এবং তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। জুলাই শহীদ দিবস এর তাৎপর্য এবং গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এই আলোচনা সভায় শহীদদের স্মৃতি স্মরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited