নিজস্ব প্রতিবেদক | ০৩:১৫ পিএম, ২০২৫-০৮-০৫
খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত ও ইউপিডিএফ গণতান্ত্রিকের পাল্টাপাল্টি কর্মসূচিতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক নারী গুলিবিদ্ধ হওয়াসহ ২ জন আহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১ টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, পাহাড় ও সমতলে সম-গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ পাহাড়ের বৃদ্ধমান সমস্যা নিরসনের দাবীতে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে ইউপিডিএফ প্রসীত সমর্থিত নেতাকর্মীরা। অপরদিকে চেঙ্গী স্কয়ারে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তির আনন্দ মিছিলের প্রস্তুতি নেয় ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিতরা। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনার ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করছে দুই পক্ষ।
এতে ইউপিডিএফ প্রসীত গ্রুপ সমর্থিত এক নারী গুলিবিদ্ধ সহ ২ জন আহতের অভিযোগ করছে সংগঠনটি। তবে গুলি করার বিষয় অস্বীকার করছে ইউপিডিএফ গণতান্ত্রিক। ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানীতে ইউপিডিএফ গণতান্ত্রিক ধাওয়া দেয় এবং গুলি ছুঁড়ে। এতে এক নারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
অপরদিকে ইউপিডিএফ গণতান্ত্রিকের ছাত্র বিষয়ক সম্পাদক অমর চাকমা অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাবি পুলিশের।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ইউপিডিএফর দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। তবে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited