শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার 


আলমগীর মানিক    |    ০৯:৩৮ পিএম, ২০২৫-০৯-২৭

শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার 

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আজ (শনিবার) রাঙামাটি পার্বত্য জেলার কোতোয়ালী থানাধীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজামণ্ডপ পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস  এম ফরহাদ হোসেন মহোদয়।

পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপে পৌঁছালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজায় আগত হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন উপস্থিত ছিলেন।