থানচি প্রতিনিধি | ১২:৩৫ এএম, ২০২০-১২-০৭
করোনা কালে অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি প্রতিপাদ্যে বান্দরবানে থানচিতে পরিবার কল্যান সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয় । তিন দিন ব্যাপী সারা দেশের ন্যায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও কারিতাস লীন প্রকল্পের যৌথ এক বর্নাঢ্য আয়োজনে রবিবার (৬ ডিসেম্বার ২০) সকাল ৯টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে থানচি বাজার পর্যন্ত এক বর্নাঢ্য র্যালি প্রদক্ষিণ করেন।
এই উপলক্ষ্যে থানচি সদর ইউনিয়নের পাথরে উপর গড়ার ম্রো সম্প্রদায়ের গ্রাম রুমবেট পাড়ায় কমিউনিটি সেন্টারে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ প্রথম দিনের প্রধান অতিথি হিসেবে শুভ উদ্ভোধন করেন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনাদি রজ্ঞন বড়–য়া সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান অলসেন ত্রিপুরা,রুমবেট পাড়া প্রধান ঙুইচাম ম্রো, কারিতাস লীন প্রকল্পের ম্যানেজার রুবেন ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন ।
বক্তারা মা ও কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবা ,মায়ের স্বাস্থ্য সেবা,প্রজন্ন স্বাস্থ্য সেবা, সাধারণ রোগীদের সেবা, মাতৃত্বকালীণ সেবা, গর্ভবর্তীতে গর্ভপাঠ বিষয়ের উপর বক্তব্য রাখেন । আলোচনা সভা শেষে উপস্থিত দেড় শতাধিক কিশোরী ও মাকে বিনামূল্যে ঔষধ ,মাস্ক,সাবান, কিশোরীদের স্যানিটারি প্যাড, বিতরণ করা হয় ।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited