নিজস্ব প্রতিবেদক | ০৮:৫১ পিএম, ২০২৬-০৫-১৩
নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমানের নেতৃত্বে এসআই জুয়েল চৌধুরীসহ একটি চৌকস পুলিশ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে বাইকচালক সোহেলের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গর্জনিয়া ও কচ্ছপিয়া এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য আলোচিত।
স্থানীয়দের দাবি, এটাই এ অঞ্চলে এখন পর্যন্ত পুলিশের উদ্ধার করা সবচেয়ে বড় ইয়াবার চালান। রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত ইয়াবার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited