মেহেদী হাসান | ১১:৪১ পিএম, ২০২৬-০৯-৩০
রাঙামাটিতে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী ইউছুফ চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাঙামাটিতে গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টাঙানো হয়েছিল।
এর প্রতিবাদে বিকেলে নেতাকর্মীরা আওয়ামী লীগের কার্যালয়ে টাঙানো ব্যানার অপসারণ করে আগুনে পুড়িয়ে দেন।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে দিয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী ইউছুফ চৌধুরী।
এ সময় জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ছগির ও মোহাম্মদ জাফর, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, মোস্তফা কামাল শুক্কুর ও মোহাম্মদ কামাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, জেলা যুবদলের সদস্য বাবু মেম্বার, বদি আলম, আলমগীর, জাহাঙ্গীর, বাদশা, আলাউদ্দিন, নন্দন কর্মকার, নাজিম উদ্দিন, শাহাদাত, আব্দুল আলম, হাশেম, মাহবুব, পিন্টু, মুমিন ও রবিনসহ যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে নেতাকর্মীরা রাঙামাটিতে কোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার চেষ্টা হলে তা প্রতিহত করার কথা জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির শান্তিনগর এলাকায় বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে মো. ইসা নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। তার বয়স à¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের কার্যক্রম ও সার্বিক পরিস্থà...বিস্তারিত
নাজিম আল হাসান : বৃক্ষরোপণ, শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিà...বিস্তারিত
আজগর আলী খান : দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির রাজস্থলীতে উৎসবমুখর পরিবà...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ২০...বিস্তারিত
আলমগীর মানিক : আদালত প্রাঙ্গণে টাউট-বাটপার ও দালালদের প্রতারণা প্রতিরোধ এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষকে সচেতà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited